এবার মাদ্রাসা-কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানেও ছুটি দুই দিন

আফিফ আইমান | ২৪ আগষ্ট ২০২২, ২০:১৫

সংগৃহীত

দেশের সব মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানও শুক্র-শনিবার সাপ্তাহিক ছুটি থাকবে। আজ (মঙ্গলবার) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে নেয়া হয় এ সিদ্ধান্ত।

আদেশে বলা হয়েছে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার নির্ধারণ করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে, সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের আওতাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে শুক্র ও শনিবার ছুটির সিদ্ধান্ত নেয়া হয়। তবে বিশ্ববিদ্যালয়গুলোতে স্ব-স্ব কর্তৃপক্ষের সিদ্ধান্তক্রমে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলা হয়।

বর্তমানে দেশের অনেক স্কুল-কলেজে সাপ্তাহিক ছুটি শুক্রবার। সপ্তাহের বাকি ছয়দিনই চলে আসছিল ক্লাস কার্যক্রম। আবার অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক দুদিন ছুটি শুক্র ও শনিবার। তবে এবার থেকে সরকারিভাবেই শুক্র ও শনিবার ছুটি কার্যকর হলো।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর