বালিয়াডাঙ্গীতে ফেনসিডিল সহ দুই মাদক কারবারি আটক

আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি | ২৩ আগষ্ট ২০২২, ২২:০৬

সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বোয়ালিমোড় বাজারের পাশে অভিযান চালিয়ে ১০৪ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ আমানুল্লাহ আমান (৩৮) ও সাবুল হক (৩৭) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

সোমবার (২২ আগষ্ট) ভোর সকালে উপজেলার ধনতলা ইউনিয়নের বোয়ালিমোড় বাজারের পাশে এ অভিযান পরিচালনা করা আটক করা হয় তাদের।

আটককৃত আসামীরা হলেন, ওই ইউনিয়নের লাহিড়ী ছোট সিঙ্গিয়া গ্রামের মৃত সফিকুল ইসলাম ছেলে আমানুল্লাহ আমান (৩৮) ও একই গ্রামের মফিজ উদ্দীনের ছেলে সাবুল হক (৩৭) ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বালিয়াডাঙ্গী থানার ওসির নেতৃত্বে একটি চৌকস টিম রাতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় মোটরসাইকেল যোগে দুই মাদক ব্যবসায়ী পঞ্চগড় জেলার আটোয়ারীর দিক থেকে আসার সময় বোয়ালিমোড় বাজারের শহীদ মুক্তিযোদ্ধা মিল চাতাল সংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলসহ তাদের আটক ও তল্লাশি করে ৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে মাদক ব্যবসায়ী আমানুল্লাহ আমানের তথ্যমতে তার বাড়ীর ড্রেসিং টেবিলের ড্রয়ারের ভেতর থেকে আরও ১১ বোতল ফেনসিডিল জব্দ করা করে পুলিশ।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম ডন ঘটনার সততা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রয়ন আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। এছাড়াও গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর