৫১৮ বোতল মদ ও ৫৬৭ ক্যান বিয়ার জব্দ করল কোস্টগার্ড

প্রেস বিজ্ঞপ্তি | ২৩ আগষ্ট ২০২২, ০২:২৭

সংগৃহীত

কোস্টগার্ড পূর্বজোনের অধিনস্ত বিসিজি স্টেশন সেন্টমার্টিনের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫১৮ বোতল বিদেশী মদ ৫৬৭ ক্যান বিয়ার জব্দ করেছে।

সোমবার (২২ আগস্ট) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (২২ আগস্ট) টেকনাফ থানার আওতাধীন বঙ্গোপসাগর সংলগ্ন ছেড়াদ্বীপ এলাকায় মাদকের একটি বড় চালান লুকিয়ে রাখা হয়েছে বলে জানা যায়। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড স্টেশান সেন্টমার্টিন কর্তৃক ছেড়াদ্বীপ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক সকাল ৫ টায় ছেড়াদ্বীপের দক্ষিণে জঙ্গলে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ২২ টি বস্তা দেখতে পাওয়া যায়। বস্তাগুলো তল্লাশী করে ৫১৮ বোতল বিদেশী মদ (গ্রান্ড রয়েল) এবং ৫৬৭ ক্যান বিয়ার (আন্দামান) জব্দ করা হয়।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত বিদেশী মদ ও বিয়ার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর