প্রাইভেট কার থেকে দুইশো বোতল ভারতীয় মদসহ দুই যুবক আটক

রাজেশ গৌড়, দুর্গাপুর | ২৩ আগষ্ট ২০২২, ০২:০৬

সংগৃহীত

নেত্রকোনার সীমান্তবর্তী উপজেলা দুর্গাপুরে প্রাইভেট কার থেকে পাঁচ বস্তায় দুইশো বোতল ভারতীয় মদ জব্দ করেছে থানা-পুলিশ।

এরসাথে জড়িত দুজনকে আটক ও তাদের ব্যবহৃত রেন্ট কারের সাদা রংয়ের প্রিমিও মডেলের প্রাইভেট কারটি জব্দ করেছে পুলিশ।
আটককৃতরা হলো- গাজীপুরের শ্রীপুর উপজেলায় কেওয়া পশ্চিম খন্দ এলাকার মো. রহিদুজ্জামান রহিম (২০) এবং একই উপজেলার বহেরার চালা (মাঝের কান্দা) এলাকার মো. রিপন (২৮)।

সোমবার দুপুরের দিকে মাদক মামলায় আটক দুজনকে আদালতে পাঠানো হয়েছে। এরআগে গত রবিবার দিনগত রাত ১১টার দিকে কলমাকান্দা নাজিরপুর-সিধলী সড়কের উপজেলা চন্ডিগড় ইউনিয়নের সিংপুর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসব তথ্য নিশ্চিত করেন দুর্গাপুর থানার ওসি মো. শিবিরুল ইসলাম।

এ মামলার বাদী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল ফাহাদ জানান, যে সড়ক থেকে প্রাইভেটসহ আটক করা হয়েছে তা তাদের কাছে খুবই পরিচিত মনে হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোথা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করেছে তা স্বীকার করেনি। এগুলো ঢাকায় নিয়ে যাচ্ছিল তা জানা গেছে। তথ্য প্রযুক্তিকে ব্যবহার করে তদন্ত কাজ চলমান আছে। আদালতের কাছে রিমান্ড আবেদন চাওয়া হবে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর