বঙ্গোপসাগরে কোস্টগার্ডের পৃথক উদ্ধার অভিযানে ৪৪ জেলে জীবিত উদ্ধার

প্রেস বিজ্ঞপ্তি | ২২ আগষ্ট ২০২২, ১৯:৪৭

সংগৃহীত

বঙ্গোপসাগরে কোস্টগার্ডের পৃথক উদ্ধার অভিযানে ৪৪ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে।

রবিবার (২১ আগষ্ট ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গত ১৬ আগস্ট ২০২২ লক্ষীপুর জেলাধীন রামগতি হতে ২১ জন জেলেসহ “রিভার মেট” ফিসিং ট্রলার মাছ ধরার জন্য সমুদ্রে গমন করে।

গত ১৭ আগস্ট ২০২২ বৈরী আবহাওয়ার কবলে পড়ে ইঞ্জিন বিকল হয়ে ৫ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকে।

পরবর্তীতে রবিবার (২১ আগস্ট) কোস্টগার্ড জাহাজ পটুয়াখালী টহলরত অবস্থায় সুন্দরবনের আকরাম পয়েন্টের অদূরে ত্রিকোণা দ্বীপের নিকট হতে ২১ জন জেলেসহ “রিভার মেট” নামক একটি ফিশিং ট্রলারটিকে উদ্ধার করে।

পরবর্তীতে ফিশিং বোটটিকে উদ্ধারের পর জেলেদেরকে প্রাথমিক চিকিৎসা প্রদানের পাশাপাশি প্রয়োজনীয় খাদ্য সরবরাহ করা হয়।
উদ্ধারকৃত জেলেরা সকলেই (২১জন) লক্ষীপুর জেলাধীন রামগতি থানার বাঁশখালী উপজেলার বাসিন্দা।

অপর একটি উদ্ধার অভিযানে রবিবার (২১ আগস্ট) আনুমানিক সকাল ১০:৩০ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের অধিনস্থ বিসিজি স্টেশন নিজামপুর কর্তৃক পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাধীন মহিপুর সাগরের মোহনার আনুমানিক ৬ নটিক্যাল মাইল দূর হতে ইঞ্জিন বিকল হয়ে নিয়ন্ত্রণহীনভাবে সমুদ্রে ভাসতে থাকে। পরবর্তীতে ফিসিং ট্রলার “এফ ভি মায়ের দোয়া” থেকে ২৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

জানা যায় বৈরী আবহাওয়ার কবলে পড়ে ট্রলারটির পিস্টন ভেঙ্গে যাওয়ায় গত ৫ দিন যাবৎ সমুদ্রে ভাসতে থাকে । উদ্ধারকৃত জেলেরা সকলেই (২৩ জন) চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলার বাসিন্দা।

তিনি আরও বলেন, উদ্ধারকৃত জেলেদের তাদের পরিবারের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর