সাঁতার শিখতে গিয়ে পুকুরে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি | ১৯ আগষ্ট ২০২২, ০৬:১৮

সংগৃহীত

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পুকুরে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

নিহত স্কুল ছাত্রের নাম প্রীতম সূত্রধর (১৪)। সে বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের বাসিন্দা স্বপন সূত্রধরের ছেলে এবং স্থানীয় বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে উপজেলার বসুরহাট পৌরসভার ৫নম্বর ওয়ার্ডের বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে এই ঘটনা ঘটে।

বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ধনেশ্বর মজুমদার এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, নিহত কিশোর বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রীতম সাঁতার শেখার জন্য প্রায় বন্ধুদের নিয়ে পুকুরে যেত। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে প্রীতম বসুরহাট হাই স্কুলের পুকুরের উত্তর পাশে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বসুরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

কোম্পানীগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) মো.রবিউল বলেন, এ বিষয়ে নিহতের পরিবার পুলিশকে অবহিত করেনি। খোঁজ খবর নিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর