অর্থ আত্মসাতকারী অধ্যক্ষের বিচারের দাবীতে মানববন্ধন

তানভীর আহমেদ হীরা, জামালপুর | ১৮ আগষ্ট ২০২২, ০৪:১২

সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে বিএম কলেজে চাকরি দেয়ার প্রলোভনে দেখিয়ে কৌশলে অর্থ হাতিয়ে নেওয়া অধ্যক্ষ আব্দুস ছালামের বিচারের দাবীতে মানববন্ধন করেছে ভূক্তভোগী ও তার পরিবারেরা।

বুধবার (১৭আগস্ট)দুপুরে বকশীগঞ্জ উপজেলার মেরুরচর শান্তিনগর বাজারে এক মানববন্ধন কর্মসূচীর আয়োজন করা হয়। ঘন্টাব্যাপী এই মানববন্ধনে বক্তব্য রাখেন ভূক্তভোগী সেলিম মিয়া, রাজু মিয়া, দুলাল, শহিদুল্লাহ সহ অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, ফারাজীপাড়া বিএম কলেজের অধ্যক্ষ আব্দুস ছালাম তার কলেজে বিভিন্ন পদে চাকরি দেয়ার নাম করে বিভিন্ন ব্যাক্তির নিকট থেকে ৫০ লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে। আব্দুস ছালাম স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় চাকরি না দিয়ে উল্টো অর্থ আত্মসাতের বিষয়টি অস্বীকার করে ভূক্তভোগীদের বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দিয়ে আসছে।

এদিকে ভুক্তভোগীরা দিনের পর দিন পাওনা টাকা উদ্ধারে বিভিন্ন মানুষের কাছে দারস্থ হয়েও টাকা তুলতে পায়নি।বরং উল্টো নানা ভাবে হয়রানির স্বিকার হতে হয় বলে জানান।

ভূক্তভোগী সেলিম মিয়া বলেন, চাকরির আশায় ১৭ বছর আগে জমি বিক্রি করে টাকা দেই, কিন্তু চাকরিও পাইনি টাকাও ফেরত পাইনি। রাজু মিয়া বলেন, চাকরি দেয়ার জন্য টাকা নিয়ে ১৩ বছর ধরে হয়রানি করছে, এখন আমার চাকরির বয়স পেরিয়ে গেছে। দুলাল মিয়া বলেন, টাকা দিয়েও চাকরি না পেয়ে আমি ও আমার পরিবার নি:স্ব হয়ে মানবেতর জীবন যাপন করছি। বক্তারা প্রতারক, দুর্নীতিবাজ, প্রভাবশালী ও অর্থ আত্মসাতকারী অধ্যক্ষকে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের