ডেমরার অপহৃত মাদ্রাসা শিক্ষার্থী দক্ষিণখানে উদ্ধার: গ্রেফতার ১

সালে আহমেদ, ঢাকা | ১৮ আগষ্ট ২০২২, ০৪:০১

সংগৃহীত

রাজধানীর ডেমরা থেকে অপহৃত ১৫ বছর বয়সী এক মাদ্রাসা (মেশকাত জামাত) শিক্ষার্থীকে উত্তরার দক্ষিণ খান এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় অপহরণকারী মো. আল আমিন আকনকে (২৬) গ্রেফতার করে ডেমরা থানা পুলিশ।

বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এদিন উদ্ধার ওই শিক্ষার্থীকেও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে বলে জানান ডেমরা থানার এসআই মাঈনুল হোসেন সুমন। মঙ্গলবার দিনগত রাত ১১টার দিকে আকনকে গ্রেফতার সহ অপহৃতকে উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মাঈনুল হোসেন সুমন আরও বলেন, অপহরণের ওই ঘটনায় গত ২৬ জুলাই রাতে আদালতের নির্দেশে ডেমরা থানায় অভিযুক্ত অপহরণকারী মো. আল আমিন আকনসহ (২৬) অজ্ঞাত ৪/৫ জনের বিরুদ্ধে মামলা করেন মেয়েটির বাবা। সে বাগের হাটের মংলা থানার সুন্দরবন গ্রামের ফারুক আকনের ছেলে।

মামলার পিটিশন ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, অপহৃত মেয়েটি ডেমরার বড়ভাঙ্গা এলাকায় একটি মাদ্রাসায় মেশকাত জামাতে পড়াশোনা করতো। আকন মেয়েটিকে মাদ্রাসায় আসা যাওয়ার পথে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল যা প্রতিনিয়ত প্রত্যাখ্যান করতো মেয়েটি। এতে ক্ষিপ্ত হয়ে আকন তার সহযোগীদের নিয়ে গত ১৬ মার্চ দুপুরে মাদ্রাসা থেকে পরীক্ষা শেষে বের হলে পূর্ব পরিকল্পিতভাবে মেয়েটিকে অপহরণ করে। এ ঘটনায় মেয়েটির বাবা ওই দিনগত রাতেই মেয়েকে খোঁজাখুঁজি করে না পেয়ে ডেমরা থানায় একটি সাধারন ডায়েরী করেন। পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানা যায় মেয়েটি আকনের মাধ্যমে অপহরণ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি মো. শফিকুর রহমান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর