শোক দিবসে সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

সিয়াম মাহমুদ, কসবা, ব্রাহ্মণবাড়িয়া। | ১৭ আগষ্ট ২০২২, ০৩:৪৩

সংগৃহীত

আজ ১৫ ই আগষ্ট(সোমবার) ব্রাহ্মণবাড়িয়া জেলাধিন কসবা উপজেলার খাড়েরা গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দুই হাজার পাঁচশত মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলেক্ষে "বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তফা কামাল সমাজ কল্যাণ ফাউন্ডেশন" এর উদ্যোগে খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ে সাধারণ মানুষের মাঝে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে।

বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তফা কামাল সমাজ কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডাক্তার মো: সাফায়েত কামাল এবং আল নূর স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালকের এর তত্বাবধানে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিতে আশেপাশের ১০টি গ্রাম থেকে আড়াই হাজারের ও বেশি সাধারণ মানুষ ভিড় করেন। উক্ত সেবা কর্মসূচিতে সবাইকে চিকিৎসা দিতে ১৫ জন স্বনামধন্য ডাক্তার নিয়োজিত ছিলেন।

এসময় বীর মুক্তিযোদ্ধা মো: মোস্তফা কামাল সমাজ কল্যাণ ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও সাবেক প্রধান শিক্ষক জনাব সায়েদা কামাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্যে ডাক্তার মো: সাফায়েত কামাল, প্রতিবছর যেন এই কার্যক্রম চালু থাকে সেই প্রত্যাশা এবং এমন মহতী উদ্যোগের পাশে সবসময় থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাড়েরা মোহাম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উক্ত অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় ছিলেন খাড়েরা ইউনিয়ন ছাত্র-যুব সমাজ সংগঠন, খাড়েরা গ্রেজুয়েটস সোসাইটি ও ঢাকাস্থ খাড়েরা ইউনিয়ন ঐক্য সংগঠন।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের