আবারো জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সদরের মোজাফ্ফর হোসেন

বদিউজ্জামান রাজাবাবু, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি | ১৬ আগষ্ট ২০২২, ০৩:৫২

সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলায় শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আবারো নির্বাচিত হয়েছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাফ্ফর হোসেন। জানা যায়, রবিবার (১৪ আগষ্ট) সকাল ১১ টায় পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, বিপিএম পিপিএম (বার) এর সভাপতিত্বে জুলাই/২২ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জনাব মোঃ মোজাফফর হোসেন নির্বাচিত হোন, এছাড়াও জেলার শ্রেষ্ঠ এসআই হিসেবে শিবগঞ্জ থানার এসআই (নিঃ) সাইফুল ইসলাম এবং শ্রেষ্ঠ এএসআই হিসেবে সদর মডেল থানার এএসআই (নিঃ) আব্দুল করিম এবং বিশেষ কাজের জন্য জেলা গোয়েন্দা শাখার এসআই মোঃ মশিউর রহমান।

অফিসার ইনচার্জ (ওসি) মোজাফ্ফর হোসেনের নিকট শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের ক্রেস্ট তুলে দেন জেলা পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, বিপিএম পিপিএম (বার)। এসময় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আতিয়ার রহমান (সদর সার্কেল) সহ জেলা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

জানতে চাইলে ওসি মোজাফফর হোসেন বলেন, এ অর্জন শুধু আমার একার পক্ষে অর্জন করা সম্ভব হয়নি, সদর মডেল থানার সকল কর্মকর্তাগণসহ থানাবাসীর সহযোগিতার মাধ্যমেই অর্জন সম্ভব হয়েছে। দায়িত্বভার গ্রহণের পর থেকেই সদর মডেল থানাকে মাদক, জঙ্গী ও বাল্যবিবাহের বিরুদ্ধে সার্বিক আইনশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও তা অব্যহত রাখতে সকলের সহযোগিতা কামনা করছি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর