অবৈধ বালু উত্তোলনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা

নাজমুস সাকিব মুন, পঞ্চগড় | ১৪ আগষ্ট ২০২২, ০৯:৩৬

সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জে ইজারার জন্য নির্দিষ্ট তফসিলের বাইরে বালু উত্তোলন, পাকা রাস্তায় ভেজা বালুর ট্রাক্টর দাঁড় করিয়ে রাখা এবং পাকা রাস্তার পাশে বালু ডাম্পিং করে চলাচলে সমস্যা সৃষ্টির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

গত বৃহস্পতিবার (১১ আগস্ট) দুপুর আড়াইটায় দেবীগঞ্জের ময়নামতি চর সংলগ্ন করতোয়া নদী থেকে বালু উত্তোলনের কারণে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার। এই সময় করতোয়া নদীর দেবীগঞ্জ ঘাটের ইজারাদার আ. স. ম. নুরে আজাদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম রব্বানী সরদার বিষয়টি নিশ্চিত করে বলেন, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪, ৫ ও ১৫ (১) ধারা অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হয়। ভবিষ্যতে একই কাজের পুনরাবৃত্তি যেন না হয় সে বিষয়েও সতর্ক করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর