চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ৩৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ

প্রেস বিজ্ঞপ্তি | ১৩ আগষ্ট ২০২২, ০৮:০২

সংগৃহীত

গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর উত্তর মতলব থানার দশআনি লঞ্চঘাট এলাকায় অভিযান পরিচালনা করে ৩ হাজার ৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড।

শুক্রবার (১২ আগস্ট) দুপুরে এ তথ্য জানান কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি, বিএন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ আগস্ট) আনুমানিক সকাল ১০ টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুর উত্তর মতলব (মোহনপুর) থানার দশআনি লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দুটি পরিত্যাক্ত ঘর হতে ৩ হাজার ৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ ৩৩ হাজার ২০০ টাকা। 

এসময় চোরাই ডিজেলের প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বর্তমানে বাংলাদেশে জ্বালানী তেলের সংকটময় মুহুর্তে এ ধরনের তেল চোরকারবারীদের বিরুদ্ধে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিযান চলামান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার মোহনপুর উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোঃ আশরাফুল হাসান ।

তিনি আরও বলেন, পরবর্তীতে জব্দকৃত ডিজেল চাঁদপুর উত্তর মোহনপুর থানায় হস্তান্তর করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর