সিদ্ধিরগঞ্জে ডিবি পরিচয়ে এক ব্যক্তি অপহরণ

মোশতাক আহমেদ শাওন | ১০ আগষ্ট ২০২২, ০৪:১৬

সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডিবি পুলিশ পরিচয় দিয়ে কবির হোসেন (৪৬) নামের এক ব্যাক্তিকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১ আগষ্ট) সকাল নয়টার দিকে নাসিক ৬ নং ওয়ার্ডের এসও রোড মন্ডলপাড়া এলাকা থেকে কবির হোসেনকে ডিবি পরিচয়ে তুলে নেয় দুর্বৃত্তরা। এঘটনায় বুধবার (৩ আগষ্ট) দিনমজুর কবির হোসেনের ছেলে জীবন সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগ নং-৩৯২৭।

এদিকে অপহরণের ৯দিন পার হলেও কবিরের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের মধ্যে বিরাজ করছে আতংক। কবির হোসেন নাসিক ৬ নং ওয়ার্ডের আইলপাড়া এলাকার জামাল মিয়ার বাড়ির ভাড়াটিয়া।

অপহৃত কবির হোসেনের ছেলে জীবন জানান, ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়ার পর থেকে তার বাবার সাথে থাকা ব্যবহৃত মোবাইল (ফোন নাম্বার- ০১৮৫৯৯৯৪২৪৮) ফোনটি বন্ধ পাওয়া যায়। পরবর্তীতে বিভিন্ন স্থানে খোঁজেও তার সন্ধান পায়নি পরিবার। পুলিশকে অপহরণের ঘটনার দুটি ভিডিও ফুটেজ দেয়া হলেও পুলিশ এখন পর্যন্ত তার বাবার কোনো সন্ধান খুঁজে পায়নি।

এ বিষয়ে অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবীর বলেন, অভিযোগ হাতে পেয়েছি। তথ্য প্রযুক্তির সাহায্যে উদ্ধারের চেষ্টা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর