মাদারীপুরে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

রাকিব হাসান, মাদারীপুর | ১০ আগষ্ট ২০২২, ০২:৪৪

সংগৃহীত

মাদারীপুর জেলার কালকিনিতে অজ্ঞাতপরিচয় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।

সোমবার (৮ আগস্ট) রাতে কালকিনি উপজেলার চরলক্ষ্মীপুর এলাকার আরিয়াল খাঁ নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর হতে পারে বলে এমন করছে পুলিশ।

কালকিনি থানার ওসি শামীম হোসেন জানান, আড়িয়াল খাঁ নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্হানীয় লোকজনেরা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে।

এ সময় মরদেহটি অর্ধগলিত এবং ভুঁড়ি বের করা ছিল। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কালকিনি থানার ওসি আরও বলেন, নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। ধারণ করা হচ্ছে আড়িয়াল খাঁ নদের কোনো একটি অংশ থেকে মরদেহটি ভাসতে ভাসতে এখানে এসে পৌঁছেছে।

ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ায় পর হত্যার রহস্য বা কারণ জানা যাবে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর