মুজিববর্ষের ঘর দখল করার অভিযোগ: এক ব্যক্তির কারাদণ্ড

মিছবাহ উদ্দীন আরজু, (মহেশখালী প্রতিনিধি) | ৮ আগষ্ট ২০২২, ১৬:৩৬

সংগৃহীত

দ্বীপ উপজেলা মহেশখালীতে নিজের ঘর ভেঙে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য সরকারের তৈরি করা ঘর দখলের অভিযোগে নুরুল কাদের (৫০) নামের এক ব্যক্তিকে ১মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

গতকাল রোববার (০৭ আগস্ট) দুপরে এ অভিযান পরিচালনা করেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন।

দণ্ডপ্রাপ্ত নুরুল কাদের উপজেলার শাপলাপুর ইউনিয়নের জামিরছড়ি এলাকার মৃত ইউছুফের পুত্র। বিষয়টি নিশ্চিত করেন- মহেশখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ রাশেদুল ইসলাম, তিনি জানান- ভূমিহীনদের জন্য তৈরি করা ঘর দখলের অভিযোগে নুরুল কাদের নামের এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

উক্ত বিষয়ে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়াছিন জানান- শাপলাপুরে নুরুল কাদের নামে এক ব্যক্তি নিজের ঘর নিজেই ভেঙে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য তৈরি করা ঘর অবৈধভাবে দখল করেন। খবর পেয়ে দ্রুত সময়ে ভ্রাম্যামাণ আদালত অভিযান পরিচালনা করে তাকে উচ্ছেদ করা হয় এবং এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর