পেট্রল-ডিজেল কম দেওয়ায় ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা

মো. রওশন আলম পাপুল, গাইবান্ধা প্রতিনিধি | ৮ আগষ্ট ২০২২, ০৩:০২

সংগৃহীত

পেট্রল ও ডিজেল পরিমাপে কম দেওয়ায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট বাজারে রূপ ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (৭ আগষ্ট) দুপুরে অধিদপ্তরের গাইবান্ধার কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুস ছালাম এই অভিযান পরিচালনা করে জরিমানা আদায় করেন।

অভিযানে সহযোগিতা করেন গাইবান্ধা কৃষি বিপণন অধিদপ্তরের জেলা কৃষি বিপণন কর্মকর্তা (মাঠ ও বাজার পরিদর্শক) মো. শাহ মোয়াজ্জেম হোসেন ও জেলা পুলিশ লাইনন্সের একদল পুলিশ।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের গাইবান্ধা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুস ছালাম বলেন, গোপন সংবাদে জানা যায় রূপ ফিলিং স্টেশনে ৫ লিটার পেট্রলে ১৬১ মিলিলিটার ও ৫ লিটার ডিজেলে ১৩০ মিলিলিটার তেল কম দেওয়া হচ্ছে।

বিষয়টি জানতে পেরে রবিবার সকালে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পেট্রল ও ডিজেল পরিমাপে কম দেওয়ার সত্যতা পাওয়ায় রূপ ফিলিং স্টেশনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর