বান্দরবানে ইজিবাইক খাদে পড়ে পরীক্ষার্থী নিহত

বান্দরবান প্রতিনিধি | ৭ আগষ্ট ২০২২, ১৮:৪৩

সংগৃহীত

বান্দরবানের লামায় ইজিবাইক দূর্ঘটনায় তাসমিন আক্তার(১৬) নামে এসএসসি পরিক্ষার্থী নিহত হয়েছে। সে মালুমঘাট আইডিয়াল স্কুল এ্যন্ড কলেজের ২০২২ সালের মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী বলে জানা গেছে।

এছাড়া একই ঘটনায় ইজিবাইকে থাকা চালকসহ আরো ৫ জন গুরুত্বর আহত হয়।

শনিবার (৬ আগষ্ট) সকালে লামা-চকরিয়া সড়কের ইয়াংছা আর্মি ক্যাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত শিক্ষার্থীর- তাসমিন আক্তার, সে চকরিয়া উপজেলার ডুলহাজারা ইউনিয়নের ডুমখালী ২নং ওয়ার্ডের আব্দু রহিম মেয়ে। তবে অনান্য আহতদের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় সুত্রে জানা যায়, চকরিয়া থেকে লামা যাওয়ার পথে আসছিলেন ইজিবাইক। এসময় ইয়াংছা আর্মি ক্যাম্প সংলগ্ন মোড়ে টমটমটি (ব্যাটারি চালিত ইজিবাইক) নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে টমটমে থাকা ড্রাইভারসহ মোট ৬জন গুরুতর আহত হয়। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে পাঠানো হয়।

পরে চিকিৎসকেরধীন অবস্থায় চকরিয়া হাসপাতালে তাসমিন আক্তার নামে এসএসসি পরিক্ষার্থীর মৃত্যু হয়।

লামা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি লামা থানাধীন এলাকায় ঘটেছে। তবে নিহতের বাড়ি চকরিয়া হওয়াতেই চকরিয়া থানা ব্যবস্থা নিবেন বলে জানান এ কর্মকর্তা।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর