বিএনপিকে হারিকেন প্রতীক নিয়ে নির্বাচন করার আহ্বান

নোয়াখালী প্রতিনিধি | ৬ আগষ্ট ২০২২, ০৯:২৮

সংগৃহীত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্য পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিনে নোয়াখালীতে দোয়া ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীন বলেছেন, বিএনপির ধানের শীষ প্রতীক এদেশের জনগন আর গ্রহন করবে না। তাই বিএনপিকে অনুরোধ করবো আগামী নির্বাচনে মুসলিম লীগের হারিকেন প্রতীক নিয়ে নির্বাচন করুন।

শুক্রবার (০৫ আগস্ট) বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের অডিটোরিয়ামে জেলা আওয়ামী লীগ আয়োজিত শেখ কামালের জন্মদিনে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

শিহাব উদ্দিন শাহীন বলেন, বিদ্যুতের নামে খাম্বা দিয়ে হাজার হাজার কোটি টাকা লুটপাত করেছে বিএনপি। লুটপাটের হোতা সেই বিএনপি আজ বিদ্যুতের জন্য হারিকেন নিয়ে মিছিল করে। আমরা মনে করি হারিকেন নিয়ে মিছিল করে তারা তাদের সঠিক জায়গা বেছে নিয়েছে। কারণ বিএনপি বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায়। হারিকেন আওয়ামী লীগের প্রতিপক্ষ মুসলিম লীগের প্রতীক। তাই তারা মুসলিম লীগের হারিকেন প্রতীক নিয়ে মিছিল করে। হারিকেন মার্কার উত্তরসূরিরাই হারিকেন নিয়ে মিছিল করবে এটাই বাস্তবতা।

তিনি বলেন, আমরা দেখেছি ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বাংলাদেশে বিএনপির সম্পদ লুটের রাজনীতি। তখন ১২ ঘন্টা লোডশেডিং আর ১২ ঘন্টা বিদ্যুৎ তাও জনগন দেখেছে। আজকে বিদ্যুতের যে সমস্যা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সারা বিশে^ বিদ্যুৎ উৎপাদনে সমস্যা দেখা দিয়েছে। আমাদের বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ১-২ ঘন্টা লোডশেডিং দেওয়া হচ্ছে।

আলোচনা সভায় নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা মিয়া মো. শাহজাহান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আতাউর রহমান নাছের, জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট জামাল উদ্দিন ভূঁইয়া, নাসির উদ্দিন প্রমূখ।

এতে জেলা, সদর উপজেলা ও শহর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ ও নোবিপ্রবি ছাত্রলীগের নেতাকর্মীরা অংশগ্রহন করে।

আলোচনা শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে কেক কেটে বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের জন্মদিন উদযাপন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর