৬ দফা দাবিতে ৩ দিন ধরে নাসিক পরিচ্ছন্নকর্মীদের বিক্ষোভ

মোশতাক আহমেদ শাওন | ৫ আগষ্ট ২০২২, ০৮:৫৩

সংগৃহীত

বেতন ভাতা বৃদ্ধিসহ ছয় দফা দাবির আদায়ের লক্ষ্যে টানা তিনদিন ধরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্নকর্মীদের সংগঠন ওয়ার্কার্স ইউনিয়নের নেতাকর্মীরা।

কর্মসূচীর তৃতীয় দিন বৃহস্পতিবার (৪ আগষ্ট) দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন তারা। পাঁচ শতাধিক পরিচ্ছন্ন কর্মী ঝাড়ু হাতে নিয়ে এই কর্মসূচীতে অংশ নেন।

মানববন্ধনে পরিচ্ছন্ন কর্মীরা জানান, কাজের বিনিময়ে প্রতি মাসে মাত্র পাঁচ হাজার টাকা বেতন পান সিটি করপোরেশনের ১২শ’ পরিচ্ছন্ন কর্মী। এই স্বল্প বেতনে ঘর ভাড়া দেয়াসহ পরিবারের খরচ চালানো তাদের জন্য অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তার উপর উৎসব বোনাস বাবদ প্রতি মাসে এক হাজার টাকা করে কেটে নেয়া হয়। তাই বেতন ভাতা বাড়ানোর জন্য গত পাঁচ বছর যাবত পরিচ্ছন্ন কর্মীরা দাবি জানালেও সিটি করপোরেশন কতৃপক্ষ কোন গুরুত্বই দিচ্ছে না। ফলে বাধ্য হয়ে তারা রাজপথে নেমেছেন।

অবিলম্বে দাবি মেনে নেয়া না হলে সব কাজ বন্ধ করে দিয়ে অনশন করার হুঁশিয়ারি দেন পরিচ্ছন্নকর্মীরা। এর আগে ছয় দফা দাবিতে গত মঙ্গল ও বুধবার দুইদিন নগর ভবন ঘেরাও কর্মসূচী পালন করেন তারা।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর