বান্দরবানে শিক্ষক হত্যা মামলার আসামি মৃত্যুদন্ড

আকাশ মারমা মংসিং, বান্দরবান | ৫ আগষ্ট ২০২২, ০৭:১৬

সংগৃহীত

বান্দরবানের রুমা উপজেলায় শিক্ষক নুশৈ মং মারমা হত্যা মামলায় আসামি হ্লাসিংমং মারমাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এটি বান্দরবানের মৃত্যুদন্ড হিসেবে সর্বপ্রথম রায় ঘোষণা দেন আদালত।

বৃহস্পতিবার (৪ আগস্ট) বান্দরবানের অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোঃ আবু হানিফ এ রায় দেন।

রাষ্ট্র পক্ষের আইনজীবী (পিপি) এ্যাড মোহাম্মদ ইকবাল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামি হলেন- হ্লাসিং মং মারমা,সে রুমা উপজেলার ১নম্বর পাইন্দু ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড পাইন্দু উজানি পাড়া এলাকার ক্যঅং প্রু মারমার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, জি আর মামলা নং ২৫৮/২০১৭ এবং দায়রা মামলা নং ১৯৫/২০১৮ তদন্ত, স্বাক্ষী ও দন্ডিতের স্বীকার উক্তি অনুসারে প্যানেল কোড ১৮৬০ এর ৩০২ ধারার অপরাধে দোষী সাব্যস্থক্রমে হ্লাসিং মং মারমাকে মৃত্যুদন্ড দেওয়া হয়। সেইসাথে ১ লক্ষ টাকা অর্থদণ্ড অনাদায়ে তিন বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালত ।

উল্লেখ্য, গেল ২০১৭ সালের ২৬ জুলাই নুশৈ মং মারমাকে পূর্ব শত্রুতার জেরে দন্ডিত হ্লাসিং মং মারমা নিজ হাতে তৈরি দেশীয় গাদা বন্দুক বারুদ মিশ্রিত ধাতব বল গুলি হিসেবে ব্যবহার করে বাম কানের নিচে এবং গলায় তিন বার গুলি করে হত্যা করে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর