ফরিদপুরে কলেজ ছাত্রী নিখোঁজ: থানায় জিডি

এহসান রানা, ফরিদপুর | ৪ আগষ্ট ২০২২, ০৪:৫০

সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারীতে সনাতন ধর্মাবলম্বী দিশা রানী দাস (১৭) নামের এক কলেজ ছাত্রী নিখোঁজ হয়েছে।

কলেজ ছাত্রীর বাবা মঙ্গলবার দিবাগত রাতে বাদী হয়ে অনলাইনে থানায় সাধারন অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, নিখোঁজ কলেজ ছাত্রী ঘোষপুর ইউনিয়নের ঘোষপুর গ্রামের দীলিপ কুমার দাসের মেয়ে। নিখোঁজ শিক্ষার্থী কাদিরদী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।

অভিযোগ সূত্রে জানা যায়, নিখোঁজ কলেজ ছাত্রী দিশা রানী দাস মঙ্গলবার বিকেল ৫টায় কাদিরদী কলেজ এলাকা থেকে নিখোঁজ হয়।

নিখোঁজ ছাত্রীর বাবা দিলিপ কুমার দাস জানান, বিভিন্ন মাধ্যমে শুনেছি আমার মেয়ে সহজ সরল মনের হওয়ায় সাতৈর ইউনিয়নের প্রেমতারা গ্রামের আজিজুর মুন্সির ছেলে মো. জায়েদ মুন্সি (১৯) তাকে নিয়ে আত্মগোপনে রয়েছে।

তিনি আরো জানান, আমার কিশোরী মেয়েকে যারা এখন পর্যন্ত নিখোঁজ করে রেখেছে, পুলিশ তাদেরকে খুঁজে বের করে আমার মেয়েকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার আহবান জানান। সে এখনও অপ্রাপ্ত বয়সে রয়েছেন।

সরেজমিনে গেলে ছেলের চাচি শিউলী বেগম জানান, মেয়ের বাড়ি থেকে তার পরিবারের সদস্যরা থানা থেকে পুলিশ এনে তদন্ত করতে আসলে শুনতে পাই আমার ভাসুরের ছেলে জায়েদ একটি হিন্দু ধর্মাবলম্বী মেয়েকে নিয়ে পালিয়েছে। সে মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ রয়েছে। আমরাও তাকে খুঁজতে বের হয়েছি।

ফরিদপুরের বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ আব্দুল ওহাব জানান, এ ঘটনায় ভুক্তভোগী কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ পাওয়ার পরে ওই ছেলের বাড়িতে পুলিশ গিয়ে তদন্ত করেছে। এই মূহুর্তে তাদের খুঁজতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের