ঝিকরগাছায় নারী শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ

ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি | ২৯ জুলাই ২০২২, ০৬:৪৯

সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় ১২জন নারী শিক্ষার্থীকে বাইসাইকেল দেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে নির্বাসখোলা ইউনিয়নের নিশ্চিন্তপুর ও শিত্তরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের নারী শিক্ষার্থীদের এই বাইসাইকেল দেয়া হয়।

সংশ্লিষ্টরা বলছেন, নারী শিক্ষার মান উন্নয়নের লক্ষে ইউনিয়ন পরিষদের এডিপি বরাদ্দ হতে এ বাইসাইকেল দেয়া হয়েছে।

বৃহষ্পতিবার সকালে বাইসাইকেল বিতরণ উপলক্ষে ইউনিয়ন পরিষদ হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব খায়রুজ্জামান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, শিত্তরদাহ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই আব্দুল মালেক।

ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার সম্পাদক আলমগীর হোসেনের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আলহাজ্ব শাহাদৎ হোসেন, শিত্তরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুস ছাত্তার, প্রধান শিক্ষক আব্দুল বারী, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল মোমিন, ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জমির হোসেন, যুগ্নসাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা ফজলুর রহমান, ইউপি সদস্য আব্দুর রব, আয়নাল হক প্রমূখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নারী শিক্ষার মান উন্নয়নে তাদের অবশ্যই স্কুলমুখী হতে হবে। বাল্য বিবাহ রোধ করতে হবে। ছাত্রীদের নির্বিঘ্নে স্কুলে যাতায়াতের জন্য সাইকেল দেয়ায় আয়োজকদের ধন্যবাদ দেন তারা।

শিত্তরদাহ মাধ্যমিক বিদ্যালয়ের সাইকেলপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো-তাসমিরা খাতুন, সাউদিয়া খাতুন, সাদিয়া খাতুন, হাসি খাতুন, জান্নাতুল ফেরদৌস, মনিষা মনি মিতু।

নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয়ের সুরাইয়া খাতুন, খাদিজা খাতুন, অর্পিতা মন্ডল, লিয়া খাতুন, মনিকা খাতুন ও মোহনা মল্লিককে বাইসাইকেল প্রদান করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর