মসিকের ত্রৈমাসিক প্রকাশনা নগরবার্তা’র মোড়ক উন্মোচন

রবিউল আউয়াল রবি, ময়মনসিংহ | ২৯ জুলাই ২০২২, ০৬:০২

সংগৃহীত

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের বিভিন্ন কার্যক্রমের সংবাদ, ঘোষণা, পরিকল্পনা ইত্যাদি নিয়ে ত্রৈমাসিক প্রকাশনা ‘নগরবার্তা’র মোড়ক উন্মোচন করেছেন মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু। বৃহস্পতিবার বিকেলে শহীদ শাহাবুদ্দীন মিলনায়তনে এ প্রকাশনার মোড়ক উন্মোচন করেন মেয়র।

উদ্বোধনকালে মেয়র বলেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর কর্মকাণ্ডকে নাগরিকদের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে নগরবার্তা। তাছাড়া ইতিহাস সংরক্ষণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেও ভূমিকা রাখবে নগরবার্তা।

মেয়র আরও বলেন, আমরা জনগণের কাছে দায়বদ্ধ। এ দায়বদ্ধতাকে আরও জোরালো করবে সিটি কর্পোরেশন এর এই ত্রৈমাসিক প্রকাশনা। এ সময় মেয়র এ প্রকাশনাকে সমৃদ্ধ করতে সকলের সহযোগিতা কামনা করেন। মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্যানেল মেয়র-৩ সামীমা আক্তার ও অন্যন্য কাউন্সিলরবৃন্দ, প্রধান প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম মিঞা, প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ সহ অন্যান্য বিভাগ ও শাখা প্রধানগণ, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মতিউর আলম, ময়মনসিংহ সম্মিলিত প্রেসক্লাবের সভাপতি মোঃ রবিউল আউয়াল রবি'সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর