নারায়ণগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণ

মোশতাক আহমেদ শাওন | ২৭ জুলাই ২০২২, ০৮:০০

সংগৃহীত

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগরের এক প্রবাসী যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন সোনারগাঁয়ের মধ্যবয়সী এক নারী। তার দাবী বিয়ের প্রলোভনে মদনপুরের সাইরা গার্ডেনে নিয়ে দিনের পর দিন শারীরিক সম্পর্ক স্থাপন করা হয়েছে। 

মঙ্গলাবার (২৫ জুলাই) রাতে বন্দর থানা পুলিশ ওই নারীর অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি গ্রহণ করেন। যার মামলা নং-৪৭(০৭)২২ইং।

অভিযুক্ত যুবকের নাম হৃদয় মিয়া (৩২)। সে নারায়ণগঞ্জ সদর থানাধীণ আলীরটেকের পুরাতন গোগনগরের মো. ইদ্রীস আলীর ছেলে। এ ঘটনায় ভয়ভীতি প্রদানের অভিযোগে ইদ্রীস আলীর বড় ছেলে সুমন (৪০) ও স্ত্রী মোসা. আমিনা বেগম (৬০) কেও আসামি করা হয়।

অভিযোগে ভুক্তভোগী নারী উল্লেখ করেন, ধর্ষনের অভিযোগে অভিযুক্ত হৃদয় মিয়া সূদুর ওমানে থাকা অবস্থায় মুঠোফোনে পরিচয় হয় সোনারগাঁয়ের ভুক্তভোগী ৩৩ বছর বয়সী ওই নারীর সাথে। এক পর্যায়ে প্রেম ভালোবাসার সর্ম্পক হয় তাদের মাঝে। 

চলতি বছরের ২০ জানুয়ারী বাংলাদেশে আসেন হৃদয়। এরপর সেই নারীকে বন্দরের বিভিন্ন স্থানে ঘুরতে নিয়ে যান। মদনপুরের সাইরা গার্ডেনে নিয়ে বিয়ের প্রলোভনে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন। ওই নারী বিয়ের কথা বললে সে নানা তাল বাহানা করে সময় ক্ষেপন করে। 

সর্বশেষ গত ৩১মে ওই নারীকে বিয়ে করবে বলে প্রবাসী যুবক হৃদয় মদনপুর ষ্ট্যান্ডে আসতে বললে বিয়ের কাজী আসবে বলে পূণরায় মদনপুর সাইরা গার্ডেনে আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে ওই নারীকে বিয়ের প্রলোভন দেখিয়ে আবারও শারিরীকভাবে ধর্ষণ করে। পরে বিয়ের জন্য চাপ দিলে বিয়ে করতে পারবে না বলে সাফ জানিয়ে দেয়। 

বিয়ের দাবিতে অভিযুক্ত হৃদয়ের বাড়িতে যান ভুক্তভোগী নারী। তার ভাই ও মাকে সবকিছু জানালে ভয়ভীতি প্রদর্শন করে হুমকি দিয়ে তাড়িয়ে দেন। পরে ওই ভুক্তভোগী নারী বাদী হয়ে অভিযুক্ত যুবক হৃদয়ের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। পুলিশ ওই ধর্ষিতা নারীকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা শেষে ২২ ধারায় কোর্টে প্রেরন করেন।

বন্দর থানার পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা জানান, অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর