রূপগঞ্জে পিতা হত্যার অভিযোগে দুই পুত্র গ্রেপ্তার

মোশতাক আহমেদ শাওন | ২৫ জুলাই ২০২২, ০৫:৩২

সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার বরাবো রসুলপুর এলাকায় পিতা আব্দুল আলীকে হত্যার অভিযোগে দুই পুত্র কাউসার (২৮) ও আব্দুল মান্নানকে (৫০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২৪ জুলাই) তাদের গ্রেপ্তার করেছে রূপগঞ্জ থানা পুলিশ। এ সময় পুলিশ হত্যাকান্ডে ব্যবহৃত চাইনিজ ছুরি, বটি ও লাটিসোঁটা ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, রূপগঞ্জের তারাবো পৌরসভার বরাবো রসুলপুর এলাকার আব্দুল আলীর মেয়ে আমেনা বেগম ঈদের দাওয়াত ছাড়া গত ২৩ জুলাই শনিবার রাত ৯ টায় বাড়িতে বেড়াতে আসে। এ নিয়ে ভাই-বোনদের মধ্যে বাকবিতন্ডা ও মারপিট হয়। 

একপর্যায়ে পিতা আব্দুল আলী ছেলে মেয়েদের ঝগড়া থামাতে চেষ্টা করে। পরে পিতা আব্দুল আলী ছেলে কাউসার ও আব্দুল মান্নানকে গালিগালাজ করে। প্রতিবাদে ছেলেরা পিতা আব্দুল আলীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।

মুমুর্ষ অবস্থায় আব্দুল আলীকে স্থানীয় ইউএস বাংলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে আব্দুল আলীর অপর ছেলে মো. ইব্রাহীম বাদী হয়ে তার ভাই কাউসার (২৮) ও আব্দুল মান্নান (৫০), আব্দুল মান্নানের স্ত্রী রেহেনা বেগম (৪৩), বোন আমেনা বেগমকে (৩০) আসামী করে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। 

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এ এফ এম সায়েদ বলেন, অভিযুক্ত কাউসার ও আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে। 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর