নিখোঁজের একদিন পর রিকশা চালকের মরদেহ মিলল পুকুরে

নোয়াখালী প্রতিনিধি | ২৩ জুলাই ২০২২, ০৬:৫১

সংগৃহীত

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নিখোঁজ থাকার ১দিন পর ব্যাটারি চালিত এক রিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে তাৎক্ষণিক পুলিশ এ মৃত্যুর কোন কারণ জানাতে পারেনি।

নিহত মো. সৌরভ হোসেন (১৪) পার্শ্ববর্তী লক্ষীপুর জেলার রামগতি উপজেলার চরগজারিয়া গ্রামের দিদার হোসেনের ছেলে।

শুক্রবার (২২ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বারাহীননগর গ্রামের আমিশা পাড়া কলেজ সংলগ্ন হিন্দু পাড়ার একটি পুকুর থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, সৌরভ হোসেন তার পরিবারের সঙ্গে সোনাইমুড়ী উপজেলার বারাহীনগর গ্রামের ফিরোজ মিয়ার বাড়িতে ভাড়া বাসায় বসবাস করতেন। সে পেশায় একজন ব্যাটারি চালিত অটোরিকশা চালক ছিলেন। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে সে বাসা থেকে রিকশা নিয়ে বের হয়ে যায়। এরপর সে আর বাসায় ফেরে নি। নিখোঁজ থাকায় এ ঘটনায় গতকাল রাতে সৌরভের বাবা সোনাইমুড়ী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এরপর শুক্রবার দুপুর ১টার দিকে সৌরভের লাশ পুকুরে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। খবর পেয়ে বিকেল ৫টার দিকে সোনাইমুড়ী থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। তার শরীরে কোন আঘাতের চিহ্ন ছিল না। শরীরে মুখের অংশ পানিতে ছিল। আবার এক পা পানিতে ছিল আরেক পা মাটির ওপরে ছিল।

ওসি আরো জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যু আসল কারণ জানা যাবে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর