নারায়ণগঞ্জে কিশোরী ভাগ্নিকে ধর্ষনের অভিযোগে ধর্ষক খালুকে গণধোলাই

সময় ট্রিবিউন | ২৩ জুলাই ২০২২, ০৫:২১

সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় ১১ বছর বয়সী এক কিশোরী ভাগ্নিকে ধর্ষনের অভিযোগে আপন খালু মনির হোসেন (৬০) কে গণপিটুনী দিয়ে আটক করে রাখে এলাকাবাসী।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত মনির হোসেনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। শুক্রবার (২২ জুলাই) পশ্চিম মাসদাইর এলাকায় জামালের গ্যারেজ সংলগ্ন হাজী আবুল হোসেনের ভাড়াটিয়া বাড়ি থেকে থেকে মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। এরআগে বৃহস্পতিবার (২১ জুলাই) রাত পৌনে ১২টার দিকে এ ঘটনাটি ঘটায় মনির। সে পেশায় একজন রিক্সাচালক।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানায়, নির্যাতিত কিশোরী তার নানী, খালা এবং খালুর সাথে মাসদাইর এলাকার ভাড়া বাসায় বসবাস করে আসছিলো। তার মার অনত্র বিয়ে হয়েছে এবং বাবা ও অনত্র বিয়ে করে পৃথক পৃথক স্থানে বসবাস করে আসছে।

বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে বারোটার দিকে কিশোরীর নানী ও খালা নাকের ড্রপ কেনার জন্য ঔষধের দোকানে গেলে কিশোরী ও তার খালু মনির হোসেন বাসায় ছিলো। এ সময় কিশোরীর খালু জোড় পূর্বক কিশোরীকে ধর্ষন করে।

এক পর্যায়ে কিশোরী আত্নরক্ষার্থে ডাক চিৎকার করলে আশপাশের লোকজন এগিয়ে এসে খালুকে আটক করে গণপিটুনি দেয়৷ সংবাদ পেয়ে পুলিশ রাত একটার দিকে ঘটনাস্থলে গিয়ে মনির কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় কিশোরীর মামা বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে বলে তিনি জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের