মাগুরা জেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষনা করলেন প্রধানমন্ত্রী

আলী আশরাফ, মাগুরা প্রতিনিধি | ২২ জুলাই ২০২২, ০৬:৪০

সংগৃহীত

মুজিব শতবর্ষ উপলক্ষে মাগুরা জেলা ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাগুরা জেলায় ৬৭২টি পরিবারকে ভূমি ও গৃহ উপহার দেওয়া হয়েছে। মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া আশ্রয়ন প্রকল্প চত্তরে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে মাগুরা জেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর, মাগুরা ২ আসনের সংসদ সদস্য শ্রী ফিরেন শিকদার, জেলা প্রশাসক ড.আশরাফুল আলম, পুলিশ সুপার জহিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক জুলিয়া সুকাইনা, উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পাল, তথ্য অফিসার রেজাউল করীম, জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকবৃন্দ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুটি জেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করন। তার মধ্যে মাগুরা একটি অপরটি পঞ্চগড়। অনুষ্ঠানে উপস্থিত উপকারভোগীদের মধ্য থেকে দুজন তাদের অনুভূতি নিয়ে বক্তব্য প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করেন ‌। মাগুরা জেলার এই গর্বিত কাজের অংশ হিসেবে তারা সত্যিই গর্বিত উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, দু বছর ধরে নিবিড়ভাবে কাজগুলো শেষ করা হয়েছে। প্রাথমকিভাবে ক তালিকায় ৭৭৫ জনের তালিকা নিয়ে কার্যক্রম শুরু করা হয়। এ পর্যায়ে ৬৭২টি পরিবারকে জমিসহ ঘর দেয়া হয়েছে। এ ঘরগুলো জেলার ৪৮টি স্পটে নির্মাণ করা হয়েছে। এই কাজ করতে যেয়ে সরকারের ৮২ একর খাস জায়গা উদ্ধার করা হয়েছ। ভূমিহীনদের ঘর দেওয়ার এই কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান। 

জেলা প্রশাসক ড. আশরাফুল আলম জানান, প্রধানমন্ত্রীর আয়শ্রণ প্রকল্পের আওতায় জেলায় মোট ৬৭২টি পরিবারকে গৃহ ও দুই শতক জমিসহ দলিল দেওয়া হয়েছে। এখানে আধুনিক সব ‍সুযোগ সুবিধা সম্বলিত প্রতিটি দুই কক্ষের ঘর নির্মাণ করা হয়েছে।

তিনি আরও বলেন, জনপ্রতিনিধি, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এবং সুধি সমাজ সবাই এ কাজের সঙ্গে জড়িত ছিলেন এবং সহায়তা করেছিলেন, সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি। মানুষ যেকোনো সময় ভূমিহীন ও গৃহহীন হতে পারে। সে কারনে এ কাজ চলমান রাখা হবে। জেলায় এখনো খাস জমি রয়েছে যদি কোথাও গৃহহীন মানুষ পাওয়া যায় তাকে ঘর দেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানান জেলা প্রশাসক।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর