হরিরামপুরে পোনা মাছ বিক্রির অপরাধে জরিমানা

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি | ২২ জুলাই ২০২২, ০৪:১১

সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে পোনা মাছ বিক্রির অপরাধে আটজন মৎস্য ব্যবসায়ীকে ৩৪ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

উপজেলা মৎস্য দপ্তরসূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে নয়টা পর্যন্ত উপজেলার ঝিটকা, দিয়াবাড়ী এবং লাউতা বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান। পরে পোনামাছ জব্দ করে আটজন জেলেকে উপজেলা চত্বরে নিয়ে আসা হয়। সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটজন জেলেকে ৩৪ হাজার জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুর রহমান বলেন, বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে নয়টা পর্যন্ত উপজেলার ঝিটকা, দিয়াবাড়ী এবং লাউতা বাজারে অভিযান পরিচালনা করে ১১০ কেজি রুই জাতীয় পোনা জব্দ করি। এসময় আটজন জেলেকে আটক করে উপজেলা নিয়ে আসি। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম স্যার। ভ্রাম্যমাণ আদালতে আটজন জেলেকে ৩৪ হাজার টাকা জরিমানা করা হয়।

জব্দকৃত মাছ তিনটি এতিমখানা ও দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর