চৌদ্দগ্রামে এলজিইডি’র উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত

মনোয়ার হোসেন, কুমিল্লা প্রতিনিধি | ২২ জুলাই ২০২২, ০৪:০২

সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের জন্য ঘোষিত ১৭ থেকে ২৩ জুলাই পর্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ-২০২২ উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা সপ্তাহ পালিত হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী শেখ মোহাম্মদ মহসিন এর নির্দেশনায় শুদ্ধাচার কৌশল কর্ম-পরিকল্পনা প্রণয়ন, বাস্তবায়ন ও মূল্যায়ন নির্দেশিকা ২০২২-২৩ অনুযায়ী স্ব-স্ব কার্যালয়ে কর্ম-পরিবেশ উন্নয়ন সংক্রান্ত কার্যক্রম যেমন অকেজো মালামাল নিষ্পত্তিকরণ, নথি বিনষ্টকরণ, পরিষ্কার-পরিচ্ছন্নতা বৃদ্ধি ও মহিলাদের জন্য পৃথক ওয়াশরুমের ব্যবস্থাসহ নানামুখী কার্যক্রম পরিচালিত হবে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে চৌদ্দগ্রাম উপজেলা প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালীতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো: নুরুজ্জামান, সহকারী প্রকৌশলী, উপ-সহকারী প্রকৌশলীবৃন্দ, কার্য সহকারীবৃন্দ, হিসাব রক্ষক, সহকারী হিসাব রক্ষক, কমিউনিটি অর্গানাইজারসহ উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

এ সময় উপজেলা প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান, চত্ত্বরের বিভিন্ন স্থানের খানাখন্দ মাটি দিয়ে ভরাটকরণ, অফিস কক্ষের ফাইলপত্র ঘোচানো এবং ত্রুটিযুক্ত আসবাবপত্র মেরামত, অফিসের সৌন্দর্য্য বর্ধনে টবজাত ফুলের চারা রোপনসহ সামগ্রীকভাবে পরিষ্কার-পরিচ্ছন্নতা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের