ভেঙে ফেলা হবে নিউমার্কেটের ফুটওভার ব্রিজ, বসছে চলন্ত সিঁড়ি

মমিনুল হক রাকিব | ২১ জুলাই ২০২২, ০৫:১৬

সংগৃহীত

রাজধানী নিউমার্কেটের সামনে মিরপুর রোডে অবস্থিত পুরোনো ফুটওভার ব্রিজ ভেঙে ফেলা হবে। সেখানে আধুনিক এসকেলেটরযুক্ত (চলন্ত সিঁড়ি) ফুটওভার ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বুধবার (২০ জুলাই) দুপর ১২টার দিকে নিউমার্কেটের ফুটওভার ব্রিজ ও আশপাশের এলাকা পরিদর্শন করেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

পরিদর্শনের সময় মেয়র মিরপুর রোডের দুই পাশে পুরোনো ফুটওভার ব্রিজ ঘুরে দেখেন এবং নতুন ফুটওভার ব্রিজ নির্মাণের ব্যাপারে সংশ্লিষ্টদের দিকনির্দেশনা দেন। এসময় তিনি নিউমার্কেটের স্থানীয় ও আশপাশের ব্যবসায়ী, মালিক সমিতির নেতাদের সঙ্গেও বিভিন্ন বিষয়ে কথা বলেন।

ডিএসসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ট্রাফিক ইঞ্জিনিয়ারিং সার্কেল) কাজী মো. বোরহান উদ্দিন বলেন, নিউমার্কেটের এ ফুটওভার ব্রিজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এ ব্রিজ দিয়ে অসংখ্য মানুষ সড়ক পারাপার হয়। কিন্তু বর্তমানে এটি ঝুঁকিপূর্ণ। তাই ভেঙে আধুনিক ফুটওভার ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর