কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে যুবতীর ঝুলন্ত লাশ উদ্ধার

মোঃ আল-আমিন, কলাপাড়া, কুয়াকাটা | ১৯ জুলাই ২০২২, ২১:৪২

সংগৃহীত

পটুয়াখালীর কুয়াকাটায় পর্যটন-নগরীর একটি আবাসিক হোটেল থেকে সাদিকা ইসলাম ওরফে রিচি (১৯) নামের এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার(১৮ জুলাই) রাত আনুমানিক আটটার দিকে কুয়াকাটা টুরিস্ট পুলিশের সহায়তায় হোটেলের দরজা ভেঙে লাশটি উদ্ধার করে মহিপুর থানা–পুলিশ।

মহিপুর থানা–পুলিশ সূত্রে জানা যায় গতকাল রোববার বিকেলে সাদিকা ইসলামসহ চারজনের একটি দল কুয়াকাটায় বেড়াতে আসে।

সন্ধ্যায় তাঁরা কুয়াকাটা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হোটেল রোজ গার্ডেন নামের একটি আবাসিক হোটেলের দুটি রুম ভাড়া নেন। দলটির সবাই আজ কুয়াকাটার বিভিন্ন স্থান ঘুরে বেড়িয়েছেন।

এরপর সন্ধ্যায় হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে পুলিশ সদস্যরা সেখানে যান। এ সময় হোটেলটির যে কক্ষে ওই তরুণী অবস্থান করছিলেন, সেটির দরজার সামনে গিয়ে তাঁকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ পাননি পুলিশ সদস্যরা। একপর্যায়ে তাঁরা ওই কক্ষের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলতে থাকা ওই তরুণীর লাশ উদ্ধার করেন।

পুলিশ জানায়, সাদিকা ইসলামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়।

হোটেলের রেকর্ড বইয়ে তাঁর স্বামীর নাম লেখা ছিল রায়হান ইসলাম। তবে রায়হান ইসলাম আজ বিকেল থেকেই হোটেলের বাইরে ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে মহিপুর থানার ওসি খোন্দকার মোঃআবুল খায়ের জানান, ওই নারীর সঙ্গে থাকা তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের