শেরপুরে ভ্রাম্যমান লাইব্রেরীর অনলাইন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ

মো.রাজন মিয়া, শেরপুর | ১৯ জুলাই ২০২২, ০৫:৪৮

সংগৃহীত

শেরপুরে কাগজের বই পড়ায় আগ্রহ সৃষ্টির লক্ষে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরী দীর্ঘ দিন থেকে বাড়ি বাড়ি গিয়ে বই পৌঁছে দিচ্ছে। সেইসাথে এ বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টিতে প্রচারণার জন্য অনলইনে বিভিন্ন প্রতিযোগীতারও আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় ভ্রাম্যমান লাইব্রেরীর অনলাইন প্রতিযোগীতার ‘বিশ্ব পরিবেশ দিবস’ উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

১৮ জুলাই (সোমবার) দুপুরে ভ্রাম্যমান লাইব্রেরীল শেরপুর সরকারী কলেজ কেন্দ্রে চিত্রাংকন প্রতিযোগীতায় ‘গ’ গ্রুপ থেকে প্রথম স্থান অধিকারী ওই কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী তৈতী মিত্র মজুমদারের হাতে পুরস্কার তুলে দেন গাঙচিল সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ও সিনিয়র সাংবাদিক কবি রফিক মজিদ।

এসময় ভ্রাম্যমান লাইব্রেরীর কর্মকর্তা মো. তৌহিদুল আলম ও গাঙচিলের সহ-সভাপতি কবি রাবিউল ইসলাম উপস্থিত ছিলেন। এর আগে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিযোগীতার ‘ক’ ও ‘খ’ গ্রুপের অন্যান্য বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, প্রতিমাসে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান লাইব্রেরীর অনলাইনে সঙ্গীত ও চিত্রাংকন প্রতিযোগীতা ছাড়াও অফলাইনেও গ্রুপ ভিত্তিক বিভিন্ন প্রতিযোগীতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে বিশ্ব সাহিত্য কেন্দ্রের বিভিন্ন বই উপহার দেয়া হয়ে থাকে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের