ফরিদপুরের সালথা চেয়ারম্যানের বিরুদ্ধে আরও ২ মামলা

এহসান রানা, ফরিদপুর | ১৭ জুলাই ২০২২, ০৭:৫৬

সংগৃহীত

ফরিদপুরের সালথা উপজেলার চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বরের বিরুদ্ধে আরো নতুন করে ২ টি মামলা দায়ের করা হয়েছে । 

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলা ২ টি করেছেন গোট্টি ইউনিয়নের মজিবর শেখ এবং অপর মামলাটি করেছেন একই এলাকার ইয়াদ নামের জনৈক ব্যক্তি । 

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে চাঁদাবাজী , হামলা , লুটপাট। বাদী মজিবুর রহমানের মামলা নং ১৪ , তাং ১৫/০৭/২২ ইং । অপর মামলাটির বাদী ইয়াদের মামলা নং ১৬ , তাং ১৬/০৭/২২ ইং । 

৯ ই জুলাই বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের মামলায় বর্তমানে জেল হাজতে আছে ফরিদপুরের সালথা উপজেলা চেয়ারম্যান ওয়াদুদ মাতুব্বর। 

মামলার বাদীদের অভিযোগ উপজেলা চেয়ারম্যান হবার পর থেকেই সৈয়দা সাজেদা চৌধুরীর এক আত্নীয়কে ব্যবহার করে এলাকার জনগনকে হামলা , মামলা , নির্যাতন , লুটতরাজ চালিয়ে যাচ্ছে দীর্ঘ দিন ধরে । এলাকাবাসী ওর অত্যাচারে এখন অতিষ্ঠ । 

প্রসঙ্গত, গত ১১ ই জুলাই সালথা উপজেলা চত্বরে মুক্তিযোদ্ধা গোট্টি ইউনিয়নের মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সহ সাধারণ জনগন ওয়াদুদ মাতুব্বর সহ সকল আসামীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে । 

উল্লেখ্য , বীর মুক্তিযোদ্ধা এলেম শেখের স্ত্রীর মামলায় গত ১৩ ই জুলাই আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত জামিন নামমঞ্জর করে জেল হাজতে প্রেরণ করেন ।  



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের