কোস্টগার্ডের অভিযানে ২৫০ কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ

সময় ট্রিবিউন | ৯ জুলাই ২০২২, ০৬:০৯

সংগৃহীত

দুটি কারখানা ও ৪০টি গোডাউনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৫ লাখ পিস ব্যবহার নিষিদ্ধ নতুন চায়না জাল জব্দ করেছে কোস্টগার্ড। 

শুক্রবার (৮ জুলাই) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৮ জুলাই) আনুমানিক রাত সাড়ে ১২টায় বাংলাদেশ কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার, লেফটেন্যান্ট শামস সাদেকিন নির্নয় এর নেতৃত্বে ঢাকা জেলার দোহার উপজেলাধীন পদ্মা নদী সংলগ্ন বিলাশপুর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় অবস্থিত ২টি চাইনা দুয়ারী কারখানা ও ৪০ টি গোডাউনে তল্লাশী করে আনুমানিক ৫ লক্ষ পিছ নতুন চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ২৫০ কোটি টাকা। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কেরানীগঞ্জ, ঢাকা মোঃ সেলিম রেজা এবং দোহার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বি । 

তিনি আরও বলেন, পরর্বতীতে জব্দকৃত জালগুলো সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর