অল্পের জন্য স্কুল ছাত্রের প্রাণে রক্ষা: প্রশংসায় ভাসছে পুলিশ

মোঃ শফিকুল ইসলাম, পিরোজপুর | ৯ জুলাই ২০২২, ০৪:৫৭

সংগৃহীত

পিরোজপুরের ভান্ডারিয়ায় পুলিশের সহযোগিতায় অল্পের জন্যে প্রানে রক্ষা পেয়েছে এক স্কুল ছাত্র।

ওই স্কুল ছাত্র আবিদ শাহরিয়ার(১২) কে বেপরোয়া গতির বাসের নিচে পিষ্ট হওয়া থেকে রক্ষা করে এক পুলিশ কর্মকর্তা।

শুক্রবার সকাল সাড়ে এগারো টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কের চরখালী বিসমিল্লাহ চত্বর নামক স্থানে এই ঘটনা ঘটে। 

আবিদ শাহরিয়ার চরখালী গ্রামের আক্তারুজ্জামান আবু মল্লিক এর ছেলে এবং ভান্ডারিয়া বিহারী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, বরিশাল- মঠবাড়িয়া রুটে চলাচলকারী যাত্রীবাহী বাস সানভী ট্ররাভেল্স দ্রুত গতিতে মোড় ঘুরতে ছিল। এসময়ে পাশে থেকে সাইকেল নিয়ে আসছিল শাহরিয়ার। এমন সময় বাসের পিছনের চাক্কায় পিষ্ট হওয়ার উপক্রম হয়েছিল তখন পুলিশের এক কর্মকর্তা স্কুল ছাত্রকে টেনে রাস্তার পাশে নিয়ে আসে। প্রানে বেঁচে যায় শাহরিয়ার। 

শাহরিয়ারের পিতা জানান, ভান্ডারিয়া থানার উপ- পরিদর্শক মোঃ সিদ্দিকুর রহমান সিদ্দিক এর কারণে বাসের চাকায় পিষ্ট হয়ে থেকে রক্ষা পেয়েছে শাহরিয়ার। তিনি ঘটনা স্থলে না থাকলে হয়তো আজ শাহরিয়ার কে জীবিত পেতাম না। 

উপ- পরিদর্শক সিদ্দিক জানান, চোখের সামনে বড় একটি দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল। তবে তাত্ক্ষণিক শাহরিয়ারকে রাস্তার পাশে নিয়ে আসতে পারায় প্রান রক্ষা পেয়েছে। 

পুলিশের এমন সহোযোগিতায় সাধুবাদ জানিয়েছেন সাধারণ জনগণ।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর