নোয়াখালীতে ছাত্রকে বলৎকারের অভিযোগে গৃহশিক্ষক গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি | ৭ জুলাই ২০২২, ০৬:৩৭

সংগৃহীত

নোয়াখালীর সদর উপজেলায় প্রথম শ্রেণির ছাত্রকে (৭) বলৎকারের অভিযোগে এক গৃহশিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ ।

গ্রেফতারকৃত মনিরুল ইসলাম (২৪) উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

বুধবার (৬ জুলাই) বিকেলে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন সকালে সুধারাম মডেল থানায় ভুক্তভোগী ছাত্রের পিতা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। এরপর দুপুরের দিকেই তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, সদর উপজেলার কাঞ্চনপুর এলাকার কামাল কমপ্লেক্স মাদ্রাসার প্রথম শ্রেণিতে পড়ত ভুক্তভোগী শিক্ষার্থী। অভিযুক্ত মনিরুল এক বছর আগে থেকে ভিকটিমের বাড়িতে গৃহশিক্ষক হিসেবে থেকে ওই শিক্ষার্থীকে পড়াতেন। এ সুযোগে ওই ছাত্রকে একাধিকবার বলৎকার করে অভিযুক্ত শিক্ষক। এ ঘটনা কাউকে না বলার জন্য ছাত্রকে ভয়ভীতি দেখায় ওই শিক্ষক। এরপর শিশুটি ভয়ে প্রথমে বিষয়টি পরিবারকে জানায়নি। এরপর বিষয়টি জানাজানি হলে ওই শিশুর পরিবার মামলা করে।

এ বিষয়ে জানতে চাইলে সুধারাম মডেল থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এএসআই) মো.সবুজ মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার সকালে ছেলে শিশু বলাৎকারের অভিযোগে ভিকটিমের পিতা বাদী হয়ে নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। সুধারাম মডেল থানায় যাহার মামলা নং-৯। এরপর পুলিশ ওই শিক্ষককে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করে। অপরদিকে, শিশুটির শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর