চুয়াডাঙ্গায় বালিভর্তি ট্রাক্টর চাপায় মেধাবী স্কুলছাত্র নিহত

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ৪ জুলাই ২০২২, ০২:০০

সংগৃহীত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের রামনগর নামক স্থানে বালি ভর্তি ট্রাক্টর চাপায় আলামিন হোসেন লিখন (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে প্রাইভেট পড়ে বাইসাইকেলে বাড়ী ফেরার পথে এই দূর্ঘটনা ঘটে। সে দর্শনা পৌরসভার তালবাগান এলাকার আশরাফুল হকের ছেলে ও মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র। তার শ্রেণির রোল নম্বর ছিলো ১। 

স্থানীয়রা জানায়, সকালে মেমনগর স্কুলে প্রাইভেট পড়ে বাইসাইকেলযোগে বাড়ী ফিরছিলো লিখন। এ সময় রামনগর রাহাত ডেকরেটারের সামনে পৌছালে তার সাইকেলের চেইন পড়ে যায়। তখন সে সাইকেল থেকে নেমে চেইন তুলছিলো। এ সময় দর্শনার দিক থেকে দ্রুতগতিতে আসা দর্শনা এন্টারপ্রাইজ নামের একটি বালি ভর্তি ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবির জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি আটক করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর