পানি বন্দী ১ হাজার পরিবারে গণস্বাস্থ্যের খাদ্য সহায়তা

গবি প্রতিনিধি | ২ জুলাই ২০২২, ১০:৩২

ছবি: সময় ট্রিবিউন

সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রেখেছে দেশের বেসরকারি সাহায্য সংস্থা গণস্বাস্থ্য কেন্দ্র। শুক্রবার (১ জুলাই) পানি বন্দী ১ হাজার পরিবারের মাঝে খাবার সরবরাহ করেছে গণস্বাস্থ্যের সেচ্ছাসেবীরা।

সংশ্লিষ্টরা জানান, ‘১৪তম দিনে বন্যার্ত পরিবারগুলোর মাঝে ১০ কেজি চাউল, ৩ কেজি আলু, ১ কেজি ডাউল, আধা কেজি লবণ, শুকনা মরিচ, সূপেয় পানি বিতরণ করা হয়।’

এ সময় উপস্থিত ছিলেন সিলেট সুনামগঞ্জ অঞ্চলের ত্রাণ কার্যক্রমের প্রধান সমন্বয়ক ডা. হালিমুর রেজা, পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের পরিচালক জনাব আদুল আওয়াল, উপজেলা চেয়ারম্যান জবান ফারুক আহমেদ।

এছাড়াও শান্তিগঞ্জ উপজেলা সিলেন্ট এন্ড এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শফিনা আকতার সহ গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সিলেটে ও সুনামগঞ্জের বন্যার্তদের মাঝে একশত টন খাদ্য বিতরণ কার্যক্রম শুরু হয় ১৭ জুন থেকে। এর মধ্যে সুনামগঞ্জ ও সিলেটের প্রায় ২০,০০০ পরিবারকে খাবার ও গৃহপালিত প্রাণীদের জন্য গো-খাদ্য বিতরণসহ পানিবন্দী মানুষের চিকিৎসার জন্য প্রায় ২৫ লক্ষ টাকার জরুরী ঔষধ ও স্বাস্থ্য সুরক্ষা উপকরণ বিতরণ করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। এছাড়াও সুনামগঞ্জের পাগলা গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালের ১০টি মেডিকেল ক্যাম্পে প্রায় ১ হাজার জনকে ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হয়। তাছাড়া বন্যা পরবর্তীতে কৃষি ও পুনর্বাসন প্রক্রিয়ায় সহযোগীতার হাত বাড়াবে গণস্বাস্থ্য।  



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর