সুনামগঞ্জে বন্যাদুর্গতদের ত্রাণ সহায়তা দিলেন কোস্টগার্ড মহাপরিচালক

সুনামগঞ্জ প্রতিনিধি | ২৭ জুন ২০২২, ০২:০০

ছবি: সময় ট্রিবিউন

বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, বিএন সুনামগঞ্জে বন্যাদূর্গতদের ত্রাণ সহায়তা দিয়েছেন।

রবিবার (২৬ জুন) সকাল থেকে তিনি সুনামগঞ্জের বিভিন্ন এলাকার বন্যাদূর্গত পরিবারকে ত্রাণ সহায়তা প্রদান করেন এবং তাদের খোঁজ খবর নেন।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড প্রতিষ্ঠালগ্ন থেকেই এদেশের সমুদ্রসীমা এবং উপকূলীয় এলাকার অতন্দ্র প্রহরী হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি যে কোনো ধরনের প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় অনাকাঙ্খিত বন্যা কবলিত সিলেট-সুনামগঞ্জে পানি বন্দীদের উদ্ধার ও সার্বিক সহায়তা প্রদানের পাশাপাশি ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে কোস্ট গার্ড।

রবিবার (২৬ জুন)  সকালে সিলেট-সুনামগঞ্জে চলমান বন্যা কবলিত পানি বন্দী পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্ট গার্ড এর মহাপরিচালক রিয়ার এডমিরাল আশরাফুল হক চৌধুরী, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, বিএন। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কোস্টগার্ড এর বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

তিনি আরও বলেন, দেশের ঘূর্ণিঝড়, জলোচ্ছাস, বন্যা ও মহামারীসহ সকল দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা প্রস্তুত রয়েছে এবং ক্ষতিগ্রস্থ এলাকায় অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রান ও পূর্ণবাসনসহ কোস্টগার্ডের নিয়মিত সহযোগিতা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের