ফরিদপুরের সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত-২০: বাড়িঘর ভাঙচুর  

ফরিদপুর ব্যুরো | ১৮ জুন ২০২২, ০২:৫৯

সংগৃহীত

ফরিদপুরের সালথায় গ্রাম্য দলাদলি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভাঙচুর করা হয়েছে অন্তত ১৫টি বসতঘর। 

শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের সেনহাটি গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সরেজমিনে গেলে স্থানীয় গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, গ্রাম্য দলাদলি নিয়ে সেনহাটি গ্রামের কবির মাতুব্বরের সমর্থকদের সাথে প্রতিপক্ষের গ্রাম্য দলনেতা মো. ফাগু মাতুব্বরের সমর্থকদের দ্ব›দ্ব চলছিল। যদিও একটি মামলায় কবির মাতুব্বর বর্তমানে কারাগারে রয়েছেন। তারপরেও চলমান বিরোধের জেরধরে শুক্রবার সকালে উভয় পক্ষের সমর্থকদের তুমুল সংঘর্ষ বেধে যায়। এই সংঘর্ষে পাশের গোয়ালপাড়া, খোয়াড় ও খাগৈড় গ্রামের কয়েক শত জনতা দেশীয় অস্ত্র ঢাল-কাতরা নিয়ে অংশ নেয়। ঘন্টাব্যাপী চলে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। তাদের মধ্যে অন্তত ১৫ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এদের মধ্যে আহত ফিরোজ মাতুব্বর, ফজলু মাতুব্বর, জুবায়েদ খা, রফিক কাজী, আল আমিন, রুহুল ও কাজলের নাম পাওয়া গেছে।

এদিকে সংঘর্ষচলাকালে হামলা চালিয়ে ১৫টি বসতঘর ভাঙচুর করে উত্তেজিত সংঘর্ষকারীরা। 

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা সার্কেল) মো. সুমিনুর রহমান জানান- খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি সাউন্ড গ্রেনেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিবেশ এখন শান্ত আছে।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের