বিশ্বনবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে চাটমোহরে বিক্ষোভ সমাবেশ

পাবনা প্রতিনিধি | ১৫ জুন ২০২২, ০০:১৬

সংগৃহীত

মহানবী হযরত মুহাম্মদ (সা:) কে নিয়ে ভারতের বিজেপি নেতা নূপুর শর্মা ও নবীন জিন্দালের কটুক্তির প্রতিবাদে পাবনার চাটমোহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা উলামা পরিষদ।

মঙ্গলবার (১৪ জুন) সকালে চাটমোহর পৌর সদরের বাসস্ট্যান্ড গোলচত্বর মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানামোড় আমতলায় প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এর আগে উপজেলার, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে উলামা পরিষদের নেতৃবৃন্দ চাটমোহর বাসস্ট্যান্ডে উপস্থিত নেন।

সমাবেশে দুই কটুক্তিকারীর দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি দাবী করে বলেন, ভারতের এই বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দ প্রায়শই মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে এবং মুসলিমদের অবমাননা করে কথা বলে। এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। পৃথিবীর সকল মুসলিমদের আহবান জানাই তারা যেন ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে। বিশ্ব মুসলিম এক হয়ে তারা যেন সকল অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়। 

বক্তারা বিশ্বনবী মুহাম্মদ (সা:) এর পরিবার নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ সহ ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দালকে ক্ষমা চাওয়ার আহবান এবং সেইসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি সংসদে উত্থাপনের জন্য অনুরোধ জানান।

উপজেলা উলামা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা নুরুজ্জামানের সভাপতিত্বে ও মুফতি আবু তালহার সঞ্চালনায় সমাবেশে বক্তব্যে রাখেন, উপজেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আলতাব হোসেন, সহ সভাপতি মাওলানা আব্দুল করিম, মুফতি মাওলানা মফিজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ক্বারী আরশেদ আলী, উপজেলা মডেল মসজিদের খতিব মুফতি ওবায়দুল্লাহ, পৌর উলামা পরিষদের সাংগঠনিক সম্পাদক হাফেজ নুরুল ইসলাম রঞ্জু, হরিপুর ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাক, মথুরাপুর ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মাওলানা সাইদুল ইসলাম, ডিবিগ্রাম ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মাওলানা খোরশেদ আলম, বিলচলন ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মুফতি আব্দুল খালেক, মুলগ্রাম ইউনিয়ন উলামা পরিষদের সভাপতি মুফতি শামসুল হক, গুনাইগাছা ইউনিয়ন ওলামা পরিষদের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান, ফৈলজানা ইউনিয়ন উলামা পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মোতালেব হোসেন প্রমুখ।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর