কোস্টগার্ডের অভিযানে ১০৫ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ

সময় ট্রিবিউন | ১৪ জুন ২০২২, ০৭:২১

সংগৃহীত

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১০৫ কোটি টাকার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড।

সোমবার (১৩ জুন) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত রবিবার (১২ জুন) আনুমানিক দুপুর ১২ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬ টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি স্টেশন পাগলা কর্তৃক স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট শামস্ সাদেকিন নির্নয় এর নেতৃত্বে ঢাকা জেলার চকবাজার সংলগ্ন চক মোগলটুলি আল-সাহানী মার্কেটে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত মার্কেটের ২ টি গোডাউন হতে আনুমানিক ৩ কোটি ৫০ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০৫ কোটি টাকা। উক্ত অভিযানে ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা কামাল, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কেরানীগঞ্জ, ঢাকা মোঃ সেলিম রেজা এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকা বাবলী শবনম উপস্থিত ছিলেন । 

তিনি আরও বলেন, পরর্বতীতে জব্দকৃত কারেন্ট জাল নির্বাহী ম্যাজিস্ট্রেট, ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এবং স্টেশন কমান্ডার পাগলা এর উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর