হরিরামপুর বৃক্ষ মেলা, আলোচনা সভা ও বৃক্ষ রোপণ উদ্ভোধন 

সায়েম খান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি | ১১ জুন ২০২২, ০৭:৪১

সংগৃহীত

মানিকগঞ্জের হরিরামপুরে পরিবেশ সংগঠন 'হরিরামপুর শ্যামল নিসর্গ'র আয়োজনে বৃক্ষ মেলা, আলোচনাসভা ও বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পাবলিক লাইব্রেরির সামনে আলোচনা সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। আলোচক হিসেবে সংগঠনের উপদেষ্টা, শিক্ষক ও সাংবাদিক সাইফুদ্দিন আহম্মেদ নান্নু উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রণব পাল। হরিরামপুর শ্যামল নিসর্গ'র সভাপতি মো: ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় সংগঠনের উপদেষ্টা ও আইন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব তৈবুল আজহার, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান বক্তব্য রাখেন। 

বাসুদেব হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা আজহার উদ্দিন, সংগঠনের সহ সভাপতি আনন্দ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক, সাদ্দাম হোসেন, প্রমুখ উপস্থিত ছিলেন। 

এর আগে সকাল সাড়ে ছয়টায় ১০০ তাল ও খেজুর বৃক্ষ রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ মৌসুম ২০২২ এর উদ্বোধন ও করা হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর