মহানবীকে অবমাননা: ফরিদপুরে ইসলামী শাসনতন্ত্রের বিক্ষোভ মিছিল

সময় ট্রিবিউন | ১১ জুন ২০২২, ০২:৩১

মহানবীকে অবমাননার প্রতিবাদে শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়-ছবি: ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর প্রতিনিধি:

ভারতে মহানবী হযরত মুহাম্মদ (সা:) ও তার স্ত্রী আয়েশা (রা:) কে নিয়ে ভারতীয় বিজেপির মুখপাত্র নুপুর শর্মা ও তার সহযোগী নবীনকুমার জিন্দাল কর্তৃক অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে  ফরিদপুরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে জুম্মার নামাজের পর বাংলাদেশ ইসলামী শাসনতন্ত্র ফরিদপুর জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ফরিদপুরের প্রাণকেন্দ্র জনতার ব্যাংকের মোড় হতে   প্রেসক্লাবের সামনে পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি মুফতি মোস্তফা কামাল।

প্রতিবাদ সভায় লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানদের জনস্রোতে এ সময় রাজপথ কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

এসময় বক্তব্য রাখেন ফরিদপুর ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক মুফতি মিজানুর রহমান, ফরিদপুর জেলা শ্রমিক আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা ইমরান হোসেন, সাধারণ সম্পাদক  মাওলানা শহিদুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তারা এই ঘটনার জন্য নুপুর শর্মা ও তার সহযোগী নবীন কুমার জিন্দালের ফাঁসি দাবি করে এবং এই ঘটনার জন্য ভারতকে সরকারকে বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইতে বলেন।

উল্লেখ্য, এর আগে বিভিন্ন স্থান থেকে একাধিক মিছিল সমাবেশস্থলে যোগ দেয়। এছাড়াও   ফরিদপুরের ৯টি  উপজেলায় এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর