ভান্ডারিয়ায় তালহা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন 

পিরোজপুর প্রতিনিধি | ৯ জুন ২০২২, ০৩:১৯

সংগৃহীত

পিরোজপুরের ভান্ডারিয়ায় মাদ্রাসা ছাত্র আবু তালহা(০৮) হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার(৮জুন) সকালে উপজেলার নদমূলা শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।এতে উপজেলার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন। এ সময় বক্তাব্য রাখেন ভান্ডারিয়া বন্দর নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার সভাপিত মোঃ বাদশা জোমাদ্দার, মুক্তিযোদ্ধা আঃ মান্নান হাওলাদার,শিক্ষক মাহমুদুল হক, মাওলানা জাকারিয়া আল ফরিদ, মুফতি আবু হানিফ, ব্যবসায়ী সজিব তালুকদার প্রমুখ। 

বক্তারা এসময়ে মাদ্রাসা ছাত্র আবু তালহা হত্যার বিচারের দাবি জানান। 

উল্লেখ্য গত শুক্রবার(৩জুন) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কের ব্রাক অফিস সংলগ্ন নতুন রাস্তায় মোটরসাইকেল চাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়। এসময়ে মোটরসাইকেল চালক সাজিদ ইশরাক স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়। 

শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

তালহা ভান্ডারিয়া বন্দর নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল। 

এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি বলে জানিয়েছেন ভান্ডারিয়া থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান বিশ্বাস।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর