জামালপুরে যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

জামালপুর প্রতিনিধি | ৭ জুন ২০২২, ০৯:২১

সংগৃহীত

দৈনিক যায়যায়দিনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ১৭তম বর্ষে পদার্পণ উপলক্ষে জামালপুরে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় জামালপুর জেলা প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে আনুষ্ঠানের আয়োজন করা হয়।

জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্থানীয় সংবাদপত্র পরিষদের সিনিয়র সহ সভাপতি ও দৈনিক আজকের জামালপুরের সম্পাদক এম এ জলিল।

এ সময় আরও বক্তব্য রাখেন দৈনিক দিনকালের মুকুল রানা, যায়যায়দিনের জেলা প্রতিনিধি অ্যাডভোকেট ইউসুফ আলী, ডেইলি অবজারভারের কামাল হোসেন, বাংলাদেশ টুডের এম সুলতান আলম, যমুনা টিভি ও দেশ রূপান্তরের শোয়েব হোসেন, দীপ্ত টিভির তানভীর আহমেদ হীরা, নিউজ টুয়েন্টিফোরের তানভীর আজাদ মামুন প্রমুখ। এ সময় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে দৈনিক যায়যায়দিন। জনপ্রিয় এই পত্রিকার উত্তরোত্তোর সফল্য ও সমৃদ্ধি কামনা করেন বক্তারা। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, ডিবিসি নিউজ ও বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক শুভ্র মেহেদী। 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর