মাদ্রাসা ছাত্র নিহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি | ৫ জুন ২০২২, ০৫:০৯

সংগৃহীত

পিরোজপুরের ভান্ডারিয়ায় গতকাল শুক্রবার বিকেলে মোটরসাইকেল চাপায় মাদ্রাসা ছাত্র আবু তালহা (৮) নিহত হয়।

সে উপজেলার নদমূলা শিয়ালকাঠি ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের হাবিবুর রহমান উকিলের ছেলে।

এ ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজ শনিবার (৪জুন) দুপুরে মানববন্ধন করেছে তালহার মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অবিভাবকরা। 

ভান্ডারিয়া বন্দর নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সে এই মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীতে পড়তো।

মানববন্ধনে মাদ্রাসার সভাপতি মোঃ বাদশা জোমাদ্দার বলেন, অদক্ষ, মাদকাসক্ত, অল্প বয়সী চালক ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ইদানীং মোটরসাইকেল দূর্ঘটনা বেড়েছে। আইনের যথাযথ প্রয়োগ না থাকায় যা বেড়েই চলেছে। 

এ সময় বক্তারা তালহা কে মোটরসাইকেল চাপায় হত্যাকারী চালক সাজিদ ইশরাক কে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।

পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কের ব্রাক অফিস সংলগ্ন নতুন রাস্তায় মোটরসাইকেল চাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়। এসময়ে মোটরসাইকেল চালক সাজিদ ইশরাক স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়। 

শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

সড়ক দুর্ঘটনার ঘটনার তদন্ত কর্মকর্তা ভান্ডারিয়া থানার উপ- পরিদর্শক ( এসআই) মোঃ মোশারফ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। 

 



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর