চুয়াডাঙ্গায় নিজ মেয়েকে ধর্ষণচেষ্টা মামলায় পিতা গ্রেফতার

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ২ জুন ২০২২, ০১:৪১

সংগৃহীত

চুয়াডাঙ্গায় নিজ মেয়েকে ধর্ষণচেষ্টা মামলায় জালাল মালিথা (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১ জুন) দুপুরে অভিযুক্তকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে মঙ্গলবার রাতে সদর থানায় একটি মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী। গ্রেফতার জালাল মালিথা চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলপাড়ার বাসিন্দা।

ভুক্তভোগী নারীর স্বামী জানান, তিনি ইজিবাইক চালক। স্ত্রী-সন্তান নিয়ে তিনি পৌর এলাকার বেলগাছি ঈদগাহপাড়ায় ভাড়া বাড়িতে থাকেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে ইজিবাইক নিয়ে ভাড়ার কাজে শহরে চলে যান। তার অনুপস্থিতিতে সকাল সাড়ে ১০টার দিকে শ্বশুর জালাল মালিথা ভাড়া বাড়িতে আসেন। এসময় তিনি ভুক্তভোগীর মেয়ের হাতে মোবাইল ফোন দিয়ে বাড়ির বাইরে পাঠিয়ে দেন। পরে নিজের মেয়েকে ঘরের ভিতরে ডেকে নিয়ে দরজা বন্ধ করে দিয়ে হাত ধরে টানাটানি শুরু করেন ও কুপ্রস্তাব দেন। এ সময় ভুক্তভোগী নারীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে অভিযুক্তকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা। তিনি আরও বলেন, এর আগেও নানা সময় নিজের মেয়েকে কুপ্রস্তাব দিয়েছেন তিনি। 

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারক বিশ্বাস বলেন, ওই ঘটনায় গতকাল রাতে ভুক্তভোগী নারী একটি মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে অভিযুক্ত জালালকে আদালতে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
জনপ্রিয় খবর