পাইকগাছায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গােল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীতে পৌরসভা ও কপিলমুনি জয়ী

পাইকগাছা প্রতিনিধি | ২৯ মে ২০২২, ০৭:০৫

সংগৃহীত

পাইকগাছা উপজেলা প্রশাসন কর্তৃক আয়ােজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ টুর্নামেন্ট বালক ও বালিকা অনূর্ধ্ব -১৭ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে পাইকগাছা সরকারী উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু। উদ্বোধনী দিনের খেলায় পাইকগাছা পৌরসভা ও লতা ইউনিয়ন ফুটবল একাদশ এবং কপিলমুনি ও সোলাদানা ইউনিয়ন ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়।

প্রথমে খেলায় পাইকগাছা পৌরসভা ফুটবল একাদশ ২-০ গোলে লতা ইউনিয়ন ফুটবল একাদশকে এবং টাইব্রেকারে কপিলমুনি ইউনিয়ন ফুটবল একাদশ ৪-২ গোলে সোলাদানা ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে।

এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু ও লিপিকা ঢালী, সহকারি কমিশনার (ভূমি) মোঃ শাহরিয়ার হক, প্রধান শিক্ষক মোঃ খালেকুজ্জামান, প্যনেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, কওছার আলী জোয়াদ্দার, এসআই মোস্তাফিজুর রহমান, এনআরবিসি ব্যাংক পাইকগাছা শাখার ব্যবস্থাপক শেখ জাহিদুজ্জামান,অবঃশিক্ষক অনিল মন্ডল, ডাঃ মৃন্ময় মন্ডল, কাউন্সিলর গোফ্ফার মোড়ল, ইউপি সদস্য মঙ্গল চ্ন্দ্র মন্ডল, পুলকেশ রায়, আজিজুল বিশ্বাস, কুমারেশ মন্ডল, জামিনুর রহমান রানা,ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, শেখ হাবিবুর রহমান,রসূল গাজী, তুহিন সহ সরকারী বেসরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত থেকে খেলা উপভোগ করেন।

খেলা পরিচালনা করেন শেখ মিনারুল ইসলাম, মফিজুল ইসলাম, দেবপ্রসাদ ব্যানার্জী, রমজান হোসেন ও মঞ্জুরুল ইসলাম।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
    বাংলাদেশ আজ কোন পথে : মব সন্ত্রাস, অর্থনৈতিক ধস এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের অপরিহার্যতা
  1. যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
    যুদ্ধের প্রভাবে দ্রব্যমূল্য বাড়তে পারে ২৩ শতাংশ : বিশ্বব্যাংক
  1. ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
    ছয় মাসের মধ্যে তেলের দাম সর্বোচ্চ
  1. ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
    ঢাকা থেকে সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল : ভোগান্তিতে প্রায় ১৬ হাজার যাত্রী
  1. দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
    দেশ ধ্বংসের কারিগর জুলাই আন্দোলন : শিল্পীদের ভূমিকা ও তালিকা
  1. ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
    ব্যাংকিং ব্যবস্থার মোট তহবিলের প্রায় এক-তৃতীয়াংশ অর্থ নেই : গভর্নর
  1. নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
    নেত্রী মুক্তি পাক, সেদিন ফুল নেব
  1. ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
    ভারত থেকে বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ, বাড়বে ব্যয়
  1. সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
    সুনামগঞ্জে ধান-চাল সংগ্রহের লক্ষ্য পূরণ না হওয়ার শঙ্কা
  1. ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের
    ঢাকায় নতুন আরও চার থানা চালুর পরিকল্পনা পুলিশের